© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

শেয়ার করুন:
ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৫ এএম | ০৮ মে, ২০২৬
ঢাকার পথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী উড়োজাহাজ। বৃহস্পতিবার (৭ মে) রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি রওনা হয়। এসময় অশ্রুসিক্ত চোখে বৃষ্টিকে শেষ বিদায় জানান প্রবাসীরা। দুবাই হয়ে শনিবার (৯ মে) সকালে মরদেহ পৌঁছাবে ঢাকায়।

লিমনের পর এবার দেশের পথে ফ্লোরিডায় নির্মম হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ট্যাম্পার ফিউনারেল থেকে বৃষ্টির কফিনটি অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয়। পরে রাত ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি।
 
দুবাই হয়ে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে। 
 
 
এর আগে স্থানীয় মসজিদে বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা-মুনা। এসময় বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অশ্রুসিক্ত নয়নে তারা বৃষ্টিকে শেষ বিদায় জানান।
 
এদিকে, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা পিএইচডি’র দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে।
 
শুক্রবার (৮ মে) বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির হাতে সম্মানসূচক ডিগ্রি তুলে দেয়া হবে। এসময় তাদের সম্মানে অনুষ্ঠানস্থলে দুটি চেয়ার ফাঁকা থাকবে।
 
 
গেল এপ্রিলে মার্কিন নাগরিক হিশাম আবুঘেরবেহ’র হাতে নির্মমভাবে খুন হন জামিল ও বৃষ্টি। এ ঘটনায় পুলিশ হিশামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

কেএন/এসএন

মন্তব্য করুন