দেশের দু-এক জায়গায় বজ্রবৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রা
ছবি: সংগৃহীত
০৮:৩৫ এএম | ০৮ মে, ২০২৬
দেশের আট বিভাগের দু-এক জায়গায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
কেএন/এসএন