© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা উপসর্গে নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফয়েজুল্লাহর মৃত্যু

শেয়ার করুন:
করোনা উপসর্গে নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফয়েজুল্লাহর মৃত্যু
own-reporter
০২:৪১ পিএম | ০৭ জুলাই, ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফয়েজুল্লাহ। মঙ্গলবার সকালে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. রাহাত আনোয়ার আরও বলেন, ডা. ফয়েজুল্লাহ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) কর্মরত ছিলেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিটিউটে কাজ করেছেন।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী আরও জানান, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৬১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন চিকিৎসক।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন