বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করে: হুইপ দুলু
ছবি: সংগৃহীত
০৮:৩১ পিএম | ০৮ মে, ২০২৬
বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলেই দেশের দরিদ্র ও অসহায় মানুষের জন্য মানবিক কাজ করে।
শুক্রবার (মে) বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলার ৩৩০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, বিএনপি বিশ্বাস করে একটি সুন্দর বাসযোগ্য দেশ গড়তে হলে দেশের সব শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে হবে।
নারী-পুরুষ, ধনী-গরীব সব মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি সুন্দর দেশ গঠন কোনোভাবেই সম্ভব নয়।
জাতীয় সংসদের এই হুইপ আরো বলেন, গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের অত্যাচার, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতিত প্রতিটি নেতাকর্মীর পাশে দাঁড়াবে বিএনপি।
নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজ, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম ও নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।
এসকে/টিকে