আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তাদের সঙ্গে সমঝোতা হবে না: দুলু
ছবি: সংগৃহীত
০৮:৪৫ পিএম | ০৮ মে, ২০২৬
সংসদের সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুদার দুলু বলেছেন, শেখ হাসিনার আচরণ ও ভাষার কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়ার পর আওয়ামী লীগের অনেক কর্মীদের মধ্য এখন অনুশোচনা হচ্ছে। আওয়ামী লীগের যেটুকু অস্তিত্ব আছে শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে থাকলে সেই অস্তিত্ব পর্যন্ত থাকবে না।
শুক্রবার (৮ মে) বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে দুস্থ, অসহায় ও নির্যাতিত মানুষদের সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে দুলু এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উর্দেশ্যে দুলু বলেন, আওয়ামী লীগের নির্যাতনে বিএনপির নেতাকর্মীদের রক্ত রাজপথ থেকে এখনো শুকায়নি। আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তাদের সঙ্গে সমঝোতা হবে না। দুলু বলেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। দুঃসময়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুলু।
উল্লেখ্য, জেলা পরিষদ নাটোর জেলার ৭টি উপজেলার ৩৩০ জনের মাঝে ১৬ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করে।
ইউটি/টিএ