সরকারের মূলনীতি হলো কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা: কৃষিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৪:৪৫ পিএম | ০৯ মে, ২০২৬
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘এই সরকারের মূলনীতি ও মূল সিদ্ধান্ত হলো, কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।’
শনিবার (৯ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মেদির হাওড় এলাকা পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী এ সব কথা বলেন। এ সময় মন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা শোনেন এবং আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় এখনো ধান কাটা চলছে। ধান কেনা হবে। এই সরকার কৃষকদের মনে প্রাণে বিশ্বাস করে। দেশের ৭৫ ভাগ মানুষ কৃষক। আমি নিজেও একজন কৃষক। আমার ধানটা এ রকম পচলে আমিও বুঝতাম কত কষ্ট। ধানগুলো এই পর্যায়ে নিয়ে আসতে বহুত কষ্ট হয়েছে কৃষকদের।’
কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি, এই ধানগুলো উঠুক, শুকাক, এখন তো ভেজা ধান সরকার নেবে না। ১২ ভাগ ময়েশ্চারের (স্যাঁতস্যাঁতে) ওপরে না হলে সরকার তা গ্রহণ করে না।’
তিনি আরও বলেন, ‘ধান শুকানো শেষ হোক, এমনভাবে কোটা করা হয়েছে, জেলা পর্যায়ে এবং পরবর্তীতে আমরা যেটা করব, ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে ধান ক্রয় করবো।’
এমআই/টিকে