© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যে জাতি গুণীজনদের সম্মান দেয় না, সে জাতি বড় হতে পারে না : ভূমিমন্ত্রী

শেয়ার করুন:
যে জাতি গুণীজনদের সম্মান দেয় না, সে জাতি বড় হতে পারে না : ভূমিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৮ এএম | ১০ মে, ২০২৬
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, যে জাতি গুণীজনদের সম্মান ও সংবর্ধনা দেয় না সে জাতি কখনো বড় হতে পারে না। শনিবার (৯ মে) সন্ধ্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সম্মেলন কক্ষে প্রবীণ প্রকৌশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানের (রুয়েট) অর্জিত জ্ঞান দিয়ে দেশ ও জাতি আপনাদের মাধ্যমে নানাভাবে উপকৃত হয়েছে, সেজন্য এ জাতি আপনাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবে। এই প্রতিষ্ঠানে আমরা যারা ছিলাম, আছি এবং যারা থাকব। সবার কাছে এই প্রতিষ্ঠান মায়ের মতো। আপনাদের এই রেখে যাওয়া প্রতিষ্ঠান পরবর্তী প্রজন্ম যখন এখানে আসবে তখন তারা নিজেদের খুবই সম্মানিত বোধ করবে।

এসময় তিনি রুয়েটকে রাজশাহীর একটি গর্বের প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন।

রাজশাহী আইইবি কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী নেসকোর নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. মখলেসুর রহমান।

অনুষ্ঠানে প্রবীণ প্রকৌশীলদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সংবর্ধনা জানান ভূমিমন্ত্রী।

এমআর/টিএ  

মন্তব্য করুন