© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

শেয়ার করুন:
৫ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ পিএম | ১০ মে, ২০২৬
পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১০ মে) হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ৫টি লিভ টু আপিল খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।


নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে গত বছরের ৯ মে ভোরে আইভীকে গ্রেফতার করে পুলিশ। মোট ১২ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে ৭টির এজাহারে তার নাম নেই। তার বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি।

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে তিনি জয়ী হন।

টিজে/টিকে 


মন্তব্য করুন