© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাটজিপিটির মাধ্যমে মাসআলা জেনে আমল করা যাবে কিনা জানালেন শায়খ আহমাদুল্লাহ

শেয়ার করুন:
চ্যাটজিপিটির মাধ্যমে মাসআলা জেনে আমল করা যাবে কিনা জানালেন শায়খ আহমাদুল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৬ পিএম | ১০ মে, ২০২৬
চ্যাটজিপিটির মাধ্যমে মাসআলা জেনে আমল করা যাবে কিনা এ বিষয়ে আলোচনা করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

চ্যাটজিপিটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয়ের উত্তরের উপর নির্ভর করা যাবে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, চ্যাটজিপিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে উত্তর দেয়। অনলাইনে যা কিছু আছে তার সবকিছু সঠিক নয়।

শায়খ আহমাদুল্লাহ বলেন, চ্যাটজিপিটি বা এআই যে সমস্ত টুলগুলো ব্যবহার করে তা দিয়ে শরীয়া প্রশ্ন- বিশেষ করে হালাল-হারাম ঈমান-আকিদা এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সেখান থেকে জেনে আমল না করাই ভালো। কারণ হলো চ্যাটজিপিটি থেকে সঠিক জিনিসের পাশাপাশি ভুলও পাওয়া যেতে পারে।

আহমাদুল্লাহ আরও বলেন, এ জাতীয় অ্যাপসগুলো সবসময় সঠিক উত্তর দেয় না। অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে তথ্য দেয়। তাই কেউ যদি চ্যাটজিপিটির কাছ থেকে তথ্য নেয় এবং এটার উপর নির্ভর করে তাহলে সেক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হতে পারে।

তিনি বলেন, এজন্য যদি সেখান থেকে কিছু পাওয়া যায় সেটা যদি ক্রসচেক করে সঠিক কিনা যাচাই করে নিতে পারে তাহলে সেটা ঠিক আছে। আর না হলে সেটা ঠিক হবে না। কোরআন এবং হাদিস ভিত্তিক ইসলামিক জ্ঞান এটা কিন্তু দ্বীনের অংশ। এটা আমাদের ধর্মের অংশ। তাই এই দ্বীন আমরা কোন জায়গা থেকে গ্রহণ করছি সেটা গুরুত্বপূর্ণ।

এমআই/টিএ

মন্তব্য করুন