থালাপতির মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ সদস্য কীর্তনা, জানেন ৫ ভাষা
ছবি: সংগৃহীত
০৮:৩৮ পিএম | ১০ মে, ২০২৬
২৯ বছর বয়সী এস কীর্তনা তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) দলের সর্বকনিষ্ঠ বিধায়ক মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন। বিরুধুনগর জেলার শিবকাশী আসন থেকে জয়ী হয়েছেন তিনি। দ্রুতই তামিলনাড়ু রাজনীতিতে টিভিকের অন্যতম মুখ হয়ে উঠেছেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তামিলমাধ্যম সরকারি স্কুল থেকে পড়াশোনা করেছেন এস কীর্তনা।
মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক সম্পন্ন করেন। তার পর ২০১৯ সালে পুদুচেরি বিশ্ববিদ্যালয় থেকে রাশিবিদ্যায় স্নাতকোত্তর। রাজনীতিতে প্রবেশের আগে শোটাই ও আই-প্যাকে কাজ করেছেন। অন্ধ্র প্রদেশে তেলুগু দেশম পার্টি (টিডিপি), তামিলনাড়ুতে ডিএমকে এবং পশ্চিমবঙ্গেও তৃণমূলের হয়ে ভোটে সময় কাজ করেছেন।
রাজনীতি তাঁর প্রিয় বিষয়। তাই রাজনীতিকেই বেছে নিতে দু’বার ভাবেননি। রবিবার (১০ মে) শপথ নেওয়ার আগে এনডিটিভি-কে কীর্তন বলেন, ‘সব সময়েই চাইতাম আমি যেন রাজনীতিতে আসতে পারি। আর সেই টানেই রাজনীতির দুনিয়ায় আসা। কেরিয়ার শুরু করেছিলাম এক জন ভোটকুশলী হিসাবে।’
পাঁচ ভাষাতে অনর্গল কথা বলতে পারেন কীর্তন জানান, একাধিক ভাষা জানার কারণে কাজ করতেও সুবিধা হয়েছে। লোকজনের সঙ্গে যোগাযোগ এবং কথা বলতেও কোনও অসুবিধা হয়নি।
কীর্তন আরো বলেন, ‘ভোটকুশলী হিসাবে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। কীভাবে প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা হয়, আমলাতন্ত্রে কীভাবে কাজ করে, সব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে।’’
শিবকাশীতে তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের অশোকান জি। তাঁকে ১১ হাজার ৬৭০ ভোটে হারিয়েছেন কীর্তন।
এত দল থাকতে টিভিকে-কে কেন বেছে নিয়েছিলেন প্রশ্নের উত্তরে কীর্তনা বলেন, ‘টিভিকে এমন একটি দল, যেখানে সকলের অবাধ প্রবেশ রয়েছে। যদি আমার কোনও রাজনৈতিক সত্তা এমনকি টাকা না থাকত, তা হলেও এই দলের হয়ে কাজ করতাম। যদি মানুষের জন্য কিছু করতে হয়, তা হলে এই দলে থেকেই তা করতে পারব বলে আমার বিশ্বাস।’
এমআই/টিএ