© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাভারে জুতার মার্কেটে আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

শেয়ার করুন:
সাভারে জুতার মার্কেটে আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৭ এএম | ১২ মে, ২০২৬
ঢাকার সাভারে একটি জুতার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বেশকিছু দোকানে জুতাসহ অন্যান্য পণ্য পুড়ে গেছে।

সোমবার (১১ মে) রাত ১১টার দিকে উপজেলার বাজার বাসস্ট্যান্ডের পূর্বপাশে জুতার দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মিরপুর ফায়ার স্টেশনের উপ-পরিচালক হাফিজুর রহমান জানান, সোমবার রাত ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাজধানী মিরপুরসহ আশপাশের এলাকা থেকে আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেয়। তবে আগুনের লেলিহান শিখা একটি দোকান থেকে আরও কয়েকটি দোকানের ছড়িয়ে পড়ে।’

তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া পুড়ে যাওয়া মালামালের আনুমানিক মূল্য জানাতে পারিনি মার্কেট মালিক কর্তৃপক্ষও।

এসকে/টিকে

মন্তব্য করুন