© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

শেয়ার করুন:
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৫ এএম | ১২ মে, ২০২৬
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী।

সোমবার (১১ মে) সকালে উপজেলার হাশিমপুর ও দোহাজারী পৌরসভার সীমান্তবর্তী পাঠানিপুল এলাকায় এ মিছিল হয়েছে বলে জানা গেছে। ঝটিকা মিছিলের একটি ভিডিও সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ১০ থেকে ১২ জন ব্যক্তি একটি ব্যানার সহকারে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করছেন। সেখানে লেখা, ‘দেশব্যাপী ভয়াবহ লোডশেডিং, জ্বালানি তেলের দাম ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।’ ব্যানারের নিচে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের নাম লেখা ছিল।

এ ছাড়াও ব্যানারের নিচের একাংশে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কে এম পারভেজ উদ্দিনের ছবি ছিল। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে একজনের নাম মোহাম্মদ হৃদয় ও অপরজনের নাম আরিফ বলে জানা গেলেও বাকিদের শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার দেশের একটি গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আমিও দেখেছি। মিছিলের স্থান ট্র্যাক করতে ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।’

আরআই/টিকে

মন্তব্য করুন