৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ সরকারের অন্যতম অগ্রাধিকার: নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত
০৬:০১ এএম | ১২ মে, ২০২৬
বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ বলে মন্তব্য করেছেন বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি সেলের সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন।
সোমবার (১১ মে) পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেলের দ্বিতীয় সভায় এ কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ।
স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সড়ক ও মহাসড়ক বিভাগসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার বৃক্ষরোপণ কার্যক্রম সেলের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ২০২৬ সালের মধ্যে প্রথম ধাপে ৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাটির ধরন অনুযায়ী উপযুক্ত প্রজাতির গাছ লাগানোর গুরুত্বারোপ করা হবে।
এসকে/টিএ