© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি যুবরাজ ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

শেয়ার করুন:
সৌদি যুবরাজ ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪২ এএম | ১৩ মে, ২০২৬
মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টেলিফোনে আলোচনা করেছেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ফোনালাপে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক বিভিন্ন উন্নয়ন পর্যালোচনা করেন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা শক্তিশালী করতে পারস্পরিক সমন্বিত প্রচেষ্টার বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: আল জাজিরা

আরআই/ এসএন

মন্তব্য করুন