© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

শেয়ার করুন:
এক ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৭ পিএম | ১৩ মে, ২০২৬
বৈরী আবহাওয়ার কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল ৪টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।

এর আগে, বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় বিকেল ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করেছিল কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ দৌলতদিয়া ঘাট এলাকায় তীব্র ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিকেল ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় বিকেল ৪টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় এক ঘণ্টা পর বিকেল ৪টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এই নৌরুটে ১৫টি চলাচল করছে।

টিকে/

মন্তব্য করুন