তারেক রহমানের পোস্টএকটা টিম এসেছিল, গরু আনতে চায় ভারত থেকে
ছবি: সংগৃহীত
০১:৫৬ পিএম | ১৪ মে, ২০২৬
‘গত ২ দিন আগে একটা টিম এসেছিল, গরু আনতে চায় ভারত থেকে’—এমনটাই জানালেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। এ বিষয়ে ১৪ মে দুপুর ১২টা ২৮ মিনিটে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তিনি।
মো. তারেক রহমান লিখেছেন, ‘গত ২ দিন আগে একটা টিম এসেছিল, গরু আনতে চায় ভারত থেকে। তারা আমার মতো আরও কিছু রাজনৈতিক কর্মীদের কাছে গিয়েছিল এই একই আবদার নিয়ে। যে, আমরা যেন গরু আমদানির জন্য আওয়াজ তুলি।
অনেক কঠিন সিদ্ধান্তের মতো এটা একটা সিদ্ধান্ত ছিল, বাংলাদেশ ভারত হতে গরু আমদানি করবে না। এতে সাময়িক সমস্যা হলেও দেশ গরুতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। সাম্প্রতিক সময়ে গরু চোরাকারবারিরা রাজধানীতে ঘোরাফেরা করছে। নানা মহলকে বলে ভারত হতে গরু আমদানির অনুমতি নিতে।
এই চোরাকারবারি শক্তভাবে নিয়ন্ত্রণ করা হোক, সীমান্তে আমাদের বিজিবির সফট অনুমোদনের বিষয়টাও আসছে। আমাদের কথা হলো, কী কী পণ্য আমদানি করতে হবে, তা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। যা আমদানি হবে না, দেশেই উৎপাদিত হয়, তার একটা চুলও আমদানি হবে না।
সীমান্তে শুধু বাংলাদেশিরা থাকে না, ভারতীয় চোরাকারবারিরাও থাকে, তাদের তো মরতে শুনি না। সুতরাং সীমান্তের প্রতিরক্ষা, সুরক্ষা এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার।’
এসএন