© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করপোরেট গভর্ন্যান্স রুলসের খসড়ার ওপর মতামত আহ্বান বিএসইসির

শেয়ার করুন:
করপোরেট গভর্ন্যান্স রুলসের খসড়ার ওপর মতামত আহ্বান বিএসইসির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৪ এএম | ১৫ মে, ২০২৬
‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (করপোরেট গভর্ন্যান্স) রুলস, ২০২৬’-এর খসড়ার ওপর সংশ্লিষ্টদের মতামত, পরামর্শ ও আপত্তি আহ্বান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

খসড়া বিধিমালাটি এরই মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে মতামত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মতামত, পরামর্শ বা আপত্তি বিএসইসি চেয়ারম্যান বরাবর পাঠানো যাবে। এছাড়া ই-মেইলের মাধ্যমেও মতামত পাঠানোর সুযোগ রাখা হয়েছে।

খসড়া বিধিমালার কপি বিএসইসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন