© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৭ মে পর্যন্ত দেওয়া যাবে আয়কর রিটার্ন, সময় বাড়বে না আর

শেয়ার করুন:
১৭ মে পর্যন্ত দেওয়া যাবে আয়কর রিটার্ন, সময় বাড়বে না আর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২১ পিএম | ১৫ মে, ২০২৬
২০২৫-২০২৬ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্য সব করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা পূর্বঘোষিত আজ ১৫ মে শেষ হবে। তবে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আয়কর আইন, ২০২৩-এর বিধান অনুযায়ী আগামী ১৭ মে শেষ হবে।

বৃহস্পতিবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

এরপর ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর দাখিলের জন্য আর সময় বৃদ্ধি করা হবে না বলে জানিয়ে দিয়েছে এনবিআর।

এনবিআর জানিয়েছে, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সব করদাতা এই সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অসমর্থ হলে তারা আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৪ অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে স্বনির্ধারণী পদ্ধতিতে ৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট কর সার্কেলে রিটার্ন দাখিল করতে পারবেন।

কেএন/এসএন

মন্তব্য করুন