মোবাইল চুরি বন্ধে চালু হচ্ছে ডেটাবেজ

বৈধ ও অবৈধ সেট যাচাইয়ের পাশাপাশি চুরি বা ছিনতাই হওয়া ফোন বন্ধ (লক) করার সুযোগ তৈরি হচ্ছে। সেই সঙ্গে ফোনটি ফেরত পাওয়ার পথও তৈরি হবে। এজন্য টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল হ্যান্ডসেটের তথ্য নিয়ে একটি ডেটাবেজ চালু করতে যাচ্ছে।

মঙ্গলবার এ ডেটাবেজের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান।

তিনি জানান, একজন গ্রাহক জেনে নিতে পারবেন তার মোবাইল ফোনের তথ্য এই ডেটাবেজে আছে কিনা। অন্যান্য সেবাও তিনি নিতে পারবেন। কী প্রক্রিয়ায় সেই সেবা পাওয়া যাবে, তা উদ্বোধনের সময় আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিটিআরসি সূত্র জানায়, কারও ফোন চুরি বা ছিনতাই হয়ে থাকলে এবং সেই হ্যান্ডসেটিটি বাংলাদেশে বৈধভাবে আমদানি বা তৈরি করা হয়ে থাকলে এই ডেটাবেজ ব্যবহার করে তিনি সেটি বন্ধ বা লক করে দিতে পারবেন। ফোনটি ফেরত পাওয়ার পথও তৈরি হবে তার সামনে।

এ ডেটাবেজ তৈরি হবে বৈধভাবে আমদানি করা ও দেশে তৈরি সব মোবাইল হ্যান্ডসেটের ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেনটিটি বা আইএমইআই নম্বর নিয়ে।

আইএমইআই নম্বর হল একটি ফোন সেটের সনাক্তকারী নম্বর। ফোন প্রস্তুতকারক কোম্পানি ওই নম্বর দিয়েই ব্যবহারকারীর সব তথ্য সংরক্ষণ করে। কোনো ফোন হারিয়ে গেলে ওই নম্বরটি দিয়ে সেটি ট্র্যাক করা যায়।

একটি বৈধ ফোন সেটের জন্য ১৫ ডিজিটের স্বতন্ত্র আইএমইআই নম্বর দেয়া থাকে। মোবাইল ফোনের কি-প্যাডে *#০৬# পরপর চাপলে ওই মোবাইল ফোনের বিশেষ এই সনাক্তকরণ নম্বরটি পর্দায় ভেসে ওঠে।

দুটি আসল ফোনের আইএমইআই নম্বর কখনও এক হয় না। নকল ফোনে আইএমইআই নম্বর থাকে না, থাকলেও সেটি হয় জাল। সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে এ ধরনের আইএমইআই নম্বরবিহীন সেটই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযোগ।

আর আইএমইআই ডেটাবেজ চালু হলে মোবাইল ফোনের অপব্যবহার ও অপরাধ ও মোবাইল চুরি কমে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ

img

রাজশাহীতে জামায়াত আমির

হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম Feb 05, 2026
img
ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে রহস্যে ঘেরা বনলতা অনুভবের দাম্পত্য! Feb 05, 2026
img
নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি Feb 05, 2026
img
‎পল্লবীতে ২ সন্তানসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Feb 05, 2026
img
যুবলীগ নেতা জামায়াতে, বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতার ছেলে Feb 05, 2026
img
ববিতা ও আইয়ুব বাচ্চু পাচ্ছেন একুশে পদক Feb 05, 2026
img
গোপনে বিয়ে করে ফেললেন ধারাবাহিক ‘উড়ান’-এর নায়িকা রত্নাপ্রিয়া? Feb 05, 2026
img
রমজানে নির্ধারণ হয়েছে অফিসের নতুন সময় Feb 05, 2026
img
নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব Feb 05, 2026
img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026
img
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশেই ‘ভোটের সিল’ বানান প্রেস মালিক Feb 05, 2026
img
নির্বাচনকে সামনে রেখে চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া Feb 05, 2026
img
ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়ে সেনাপ্রধান Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক : জামিন পেলেন বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আলম Feb 05, 2026
img
এপস্টেইন নথিতে নিজের নাম, কী ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লেখিকা? Feb 05, 2026