© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে বোমা হামলা, নিহত ১২৬

শেয়ার করুন:
আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে বোমা হামলা, নিহত ১২৬
central-desk
০৮:৫৬ পিএম | ২১ জানুয়ারি, ২০১৯

আফগানিস্তানে একটি সামরিক ঘাঁটিতে গাড়িবোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১২৬ সদস্য নিহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ময়দান ওয়ারডাকে এ হামলা হয়। খবর রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, সেনা প্রশিক্ষণ সেন্টারের ভেতর হামলায় ১২৬ জন নিহত হওয়ার খবর পেয়েছি। এক প্রাদেশিক কর্মকর্তাও নিহতের সংখ্যা শতাধিক বলে জানিয়েছেন।

যদিও সরকারের পক্ষ থেকে প্রথমে এ হামলায় ১২ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।

তখন সরকারি কর্মকর্তারা বলেছিলেন, জঙ্গিরা একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটানোর পর দুই বন্দুকধারী ঘাঁটিতে প্রবেশ করে হামলা চালায়। হামলায় ২৮ নিরাপত্তা কর্মকর্তা আহত হওয়ার কথাও তারা জানিয়েছিলেন।

তবে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে শতাধিক নিহত হওয়ার খবরের সত্যতা যাচাই করতে সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

 

টাইমস/এক্স

মন্তব্য করুন