© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত আমিরের সাথে সেলফি, পোস্টে কী বললেন পাটওয়ারী?

শেয়ার করুন:
জামায়াত আমিরের সাথে সেলফি, পোস্টে কী বললেন পাটওয়ারী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৮ পিএম | ১৬ মে, ২০২৬
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছেন এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার বিকেলে ফেসবুকে ছবিটি পোস্ট করে পাটওয়ারী লেখেন, ডিল ডান।

এদিকে আজ রাজশাহীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ ছিলো। সেখানে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, দলের নাম ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদেরকে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদেরকেই কাজ করতে হবে।

এসকে/টিকে

মন্তব্য করুন