© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার ডায়মন্ড হারবারে শুভেন্দু, উচ্ছ্বসিত সাধারণ মানুষ

শেয়ার করুন:
মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার ডায়মন্ড হারবারে শুভেন্দু, উচ্ছ্বসিত সাধারণ মানুষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৭ পিএম | ১৬ মে, ২০২৬
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম ডায়মন্ড হারবারে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে প্রশাসনিক বৈঠক করছেন তিনি।

শনিবার (১৬ মে) বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পুলিশের শীর্ষ কর্তারাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

ডায়মন্ড হারবার যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন উচ্ছ্বসিত সাধারণ মানুষ। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পরে জেলা মুখ্যমন্ত্রীর প্রথম প্রশাসনিক বৈঠক। আর সেই বৈঠকের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘর ডায়মন্ড হারবারকে বেছে নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

বৈঠকে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক কাজে গতি আনা নিয়ে আলোচনা হয়েছে। ২১ মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের আগে এই বৈঠককে ‘প্রশাসনিক বার্তা’ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

সাধারণত মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক নবান্নকেন্দ্রিক হয়ে থাকে। তবে প্রথম বৈঠক ডায়মন্ড হারবারে হওয়ায় ভিন্ন এক বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের আগে কর্মিসভার বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে বিজেপি নেতার।

এমআই/টিকে

মন্তব্য করুন