বিজয়কে নিয়ে ভক্তদের মন্তব্যে লজ্জা পেলেন তৃষা
ছবি: সংগৃহীত
০৮:৪৬ পিএম | ১৬ মে, ২০২৬
ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে আবারও আলোচনায় এসেছেন তামিল অভিনেত্রী তৃষা কৃষ্ণান। ভিডিওতে দেখা যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়কে নিয়ে ভক্তদের মন্তব্য শুনে লজ্জায় হেসে ফেলছেন অভিনেত্রী।
গত বৃহস্পতিবার নতুন তামিল সিনেমা ‘কারুপ্পু’র প্রদর্শনী শেষে হল থেকে বের হওয়ার সময় ভক্তরা ঘিরে ধরেন তৃষাকে। এ সময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে থাকা তৃষাকে উদ্দেশ করে এক ভক্ত চিৎকার করে বলেন, ‘থালাপতিকে বলবেন আমি তার খোঁজ নিয়েছি!’

ভক্তের এমন মন্তব্যে তৃষা লাজুক হেসে উত্তর দেন, ‘কান্ডিপা’, অর্থাৎ ‘অবশ্যই বলব’। এরপর তাকে মাথা নিচু করে মুঠোফোনের দিকে তাকাতে দেখা যায়। পরে তিনি হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছাও জানান।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই তৃষা ও বিজয়ের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে। সম্প্রতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তৃষা।
পিআর/টিকে