© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সঙ্গী-সাথিসহ ড. ইউনূস বর্তমানে অভিশাপের উপলক্ষ : গোলাম মাওলা রনি

শেয়ার করুন:
সঙ্গী-সাথিসহ ড. ইউনূস বর্তমানে অভিশাপের উপলক্ষ : গোলাম মাওলা রনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৭ এএম | ১৭ মে, ২০২৬
সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, আমেরিকার সঙ্গে চুক্তির কারণে ড. ইউনূস এবং তার সঙ্গী-সাথি যারা রয়েছেন, তারা মানুষের ঘৃণা এবং অভিশাপের উপলক্ষ্য হয়ে পড়েছেন।
শনিবার (১৬ মে) ‘তিনতন্ত্র’ নামের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এ কথা বলেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, এ মুহূর্তে আমেরিকার জনপ্রিয়তা বাংলাদেশে একেবারে তলানিতে গিয়ে নেমেছে। কোনো অবস্থাতেই আমেরিকার কোনো কথা, ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা- কোনোকিছুই এদেশের মানুষ শুনতে চাচ্ছেন না। মানুষ বোঝার চেষ্টা করুন। নারায়ণগঞ্জে সাদা রঙের একটি মহিষের নাম দেওয়া হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

এটা এখন সংবাদ শিরোনাম। এমন কোনো টেলিভিশন নেই, পত্রপত্রিকা নেই, যেগুলো এই ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এ মহিষের উপর ভিডিও করেনি।

তিনি বলেন, এই ‘ডোনাল্ড ট্রাম্পকে’ কীভাবে জবাই করা হবে, এর দাম কত হবে ইত্যাদি নানা কথা বলে মূলত ট্রাম্পকে ট্রল করা হচ্ছে। এ বিষয়গুলো আসলে কোনো অবস্থাতেই ভালো দিক না। ফলে এই আমেরিকার সঙ্গে যে চুক্তি, এই চুক্তির কারণে ড. ইউনূস এবং তার সঙ্গী-সাথিরা যারা রয়েছেন, তারা মানুষের ঘৃণা এবং অভিশাপের উপলক্ষ্য হয়ে পড়েছেন।

এ কলামিস্ট বলেন, অন্যদিকে এই চুক্তির সঙ্গে বিএনপি এবং জামায়াতকে জড়ানোর জন্য খলিলুর রহমান যে বিবৃতি দিয়েছেন, আগামীতে বিএনপি এবং জামায়াতকে সর্বনাশ করে ছাড়বে এই চুক্তি। ফলে আপনি যদি চানও, কখনো কখনো প্রকৃতির এমন অবস্থা হয়ে যায়, আপনি চাইলেও কোনো অবস্থাতেই কাউকে সাহায্য করতে পারবে না, যেখানে প্রকৃতির অভিশাপ নাজিল হয়ে যায়। এখন ড. ইউনূস ইমেজ হারা, শক্তিহারা এবং তাকে লোকজন দেখতে চাচ্ছে না, তার কোনো ছবি, তার কোনো কথা, তার পক্ষে এই মুহূর্তে বাংলাদেশের কোনো লোক আছে যে কি না তার পক্ষে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারে? মুহূর্তের মধ্যে যেসব হুজুর তার জন্য দোয়া করতেন, যে সমস্ত লোকজন তার জন্য চোখের পানি ফেলতেন- এখন প্রত্যেকটা লোক পর্দার অন্তরালে চলে গেছে।

গোলাম মাওলা রনি আরো বলেন, এই অবস্থাতে দেশ কীভাবে চলবে? এই অবস্থাতে সরকার কীভাবে চলবে? এই অবস্থাতে আগামীতে আমরা কীভাবে আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাব, এটা নিয়ে যখন বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল, সরকার সবাই দ্বিধাগ্রস্ত, তখন রাষ্ট্রপতি পদে ইউনূসের যে নিয়োগ, এটা এতটা অসম্ভব হয়ে পড়েছে যে সুইয়ের পেছন দিয়ে যদি উট ঢোকে, তার চাইতেও অসম্ভব হয়ে পড়েছে এবং এই কাজটি বিএনপি চাইলেও করতে পারবে না।

এবি/টিএ

মন্তব্য করুন