অভিনয় নয়, গ্ল্যামারেই বাজিমাত করেছিলেন পূজা
ছবি: সংগৃহীত
০৯:৪৮ এএম | ১৭ মে, ২০২৬
নয়ের দশকে বলিউডে সাহসী উপস্থিতি আর গ্ল্যামারাস ইমেজের জন্য আলাদা পরিচিতি তৈরি করেছিলেন পূজা বেদি। অভিনয়ের চেয়ে তাঁর আবেদনময়ী উপস্থিতিই বেশি আলোচনায় থাকত দর্শকমহলে। এবার নিজের কেরিয়ার নিয়ে এক খোলামেলা স্বীকারোক্তি করলেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা বেদি জানিয়েছেন, অভিনয়ে তিনি খুব বেশি দক্ষ ছিলেন না। সেই কারণেই দর্শকদের মনোযোগ অন্যদিকে ঘোরাতে নিজের গ্ল্যামারাস ইমেজকে কাজে লাগিয়েছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, ছোটবেলা থেকেই তাঁর মা শিখিয়েছিলেন যে যাই করা হোক, তা মন দিয়ে করতে হবে। অভিনয় করলেও তিনি বুঝতে পেরেছিলেন, অভিনয় দক্ষতার জায়গায় তিনি খুব শক্তিশালী নন।

পূজা বলেন, সেই সময় তাঁকে ভারতের ‘সেক্স সিম্বল’ বলা হতো এবং তিনি জানতেন, দর্শকদের কাছে তাঁর এই ইমেজই সবচেয়ে বেশি আকর্ষণীয়। তাই অভিনয়ের ঘাটতি ঢাকতেই সচেতনভাবেই নিজেকে আবেদনময়ী রূপে তুলে ধরতেন তিনি।
অভিনেত্রীর কথায়, অভিনয়ে সেরাদের তালিকায় থাকার আকাঙ্ক্ষা তাঁর কখনও ছিল না। বরং তিনি এমনভাবে নিজেকে উপস্থাপন করতেন, যাতে দর্শকের নজর অভিনয়ের চেয়ে তাঁর ব্যক্তিত্ব ও গ্ল্যামারের দিকে বেশি যায়।
দীর্ঘ সময় পর নিজের কেরিয়ারের এই অজানা দিক প্রকাশ্যে এনে নতুন করে আলোচনায় উঠে এসেছেন পূজা বেদি। তাঁর এই স্পষ্ট স্বীকারোক্তি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ তাঁর সততাকে প্রশংসা করছেন, আবার কেউ বলছেন, বলিউডের গ্ল্যামার দুনিয়ার এক বাস্তব ছবিই তুলে ধরেছেন অভিনেত্রী।
পিআর/টিকে