© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কনার নতুন গান ‘আমপাতা জোড়া জোড়া’

শেয়ার করুন:
কনার নতুন গান ‘আমপাতা জোড়া জোড়া’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ এএম | ১৭ মে, ২০২৬
এসেছে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন ডুয়েট গান ‘আমপাতা জোড়া জোড়া’। ‘আমপাতা জোড়া জোড়া, তুই আর আমি সবচেয়ে সেরা’ এমন কথার গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। কনার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি।  

গানটি প্রকাশের পর থেকেই সৈয়দ অমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শুনতে পাচ্ছেন শ্রোতারা। গানটির সুর করার পাশাপাশি এর মিউজিক ভিডিওর নির্দেশনা ও প্রযোজনা করেছেন সৈয়দ অমি নিজেই। 



অন্যদিকে গানটির সংগীত আয়োজন করেছেন কলকাতার মিউজিক কম্পোজার কেডি। লন্ডনের বেশ কিছু বিখ্যাত লোকেশনে বড় পরিসরে ধারণ করা হয়েছে এর মিউজিক ভিডিও, যার চিত্রগ্রহণে ছিলেন আশিক মাহমুদ।

গানটি প্রসঙ্গে গীতিকার স্নেহাশীষ ঘোষ জানান, ড্যান্স বিটের একটি গান করার পরিকল্পনা ছিল অমির। সেই ভাবনা থেকেই গানটি লেখা হয়েছে।

এরপর বেশ সময় নিয়ে এর ভয়েস রেকর্ডিং, মিক্স মাস্টারিং ও লন্ডনে মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে। শ্রোতাদের একটি ধামাকা গান উপহার দেওয়ার সব ধরনের চেষ্টা ছিল এই আয়োজনে।

ঈদ উৎসবকে মাথায় রেখে প্রায় তিন মাস আগে গানটির রেকর্ডিং করা হয়েছিল বলে জানিয়েছেন সৈয়দ অমি। বড় আয়োজনে তৈরি করা ‘আমপাতা জোড়া জোড়া’ গানটি তার অন্য সব গানের মতোই শ্রোতাদের মন জয় করবে বলে তার বিশ্বাস।

পিআর/টিকে

মন্তব্য করুন