© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিকির জন্মদিনে চমক, প্রথমবার ছেলে বিহানের মুখ দেখালেন ক্যাটরিনা

শেয়ার করুন:
ভিকির জন্মদিনে চমক, প্রথমবার ছেলে বিহানের মুখ দেখালেন ক্যাটরিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৮ এএম | ১৭ মে, ২০২৬
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সংসারে এখন খুশির আবহ। গত ১৬ মে ছিল ভিকি কৌশলের ৩৮তম জন্মদিন। আর এই বিশেষ দিনেই অনুরাগীদের জন্য সবচেয়ে বড় চমক নিয়ে এলেন ক্যাটরিনা। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন তাঁদের ছেলে বিহানের ঝলক।



গত নভেম্বরে পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা। এরপর থেকেই সন্তানকে নিয়ে ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন এই তারকা দম্পতি। তবে ভিকির জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে জীবনের নতুন অধ্যায়ের এক আবেগঘন মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী।

প্রকাশিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁদের প্রথম পারিবারিক ছবি। সেখানে ভিকির কোলে শান্তভাবে বসে থাকতে দেখা যায় ছোট্ট বিহানকে। যদিও সন্তানের মুখ পুরোপুরি প্রকাশ করেননি ক্যাটরিনা, তবুও সেই মুহূর্ত অনুরাগীদের আবেগাপ্লুত করেছে।



আরেকটি ছবিতে দেখা যায় জন্মদিনের কেক, যেখানে লেখা ছিল ‘শুভ জন্মদিন বাবা’। এছাড়াও একটি ছবিতে ধরা পড়ে ক্যাটরিনা ও ভিকির হাসিমাখা একান্ত মুহূর্ত।

ছবির পাশাপাশি স্বামীর উদ্দেশে একটি দীর্ঘ আবেগঘন বার্তাও লেখেন ক্যাটরিনা। তিনি জানান, ঠিক দুই বছর আগে একই জায়গায় তাঁরা দুজন ছিলেন, আর এখন তাঁদের জীবনে এসেছে নতুন সদস্য। অভিনেত্রীর কথায়, প্রার্থনা, ধৈর্য আর বিশ্বাসের মধ্য দিয়েই তাঁদের এই সুন্দর সময় এসেছে।

ভিকির প্রশংসা করতে গিয়ে ক্যাটরিনা লেখেন, সংসারে তিনি সবসময় শক্তি, ভালোবাসা আর আলো হয়ে পাশে থেকেছেন। এমনকি মজার ছলেই জানান, তাঁর অসংখ্য প্রশ্নের ধৈর্য ধরে উত্তর দিতে দিতে ভিকি যেন এখন সব বিষয়ের বিশেষজ্ঞ হয়ে উঠেছেন।

এই পোস্ট প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় বলিপাড়ায়। কারিনা কাপুর, অনন্যা পাণ্ডে, নেহা ধুপিয়াসহ বহু তারকা ভালোবাসা জানিয়েছেন নতুন মা-বাবাকে। অনুরাগীরাও ভিকি-ক্যাটরিনার এই নতুন অধ্যায়কে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

২০২১ সালে রাজস্থানে বিয়ের পর থেকেই ভিকি ও ক্যাটরিনার সম্পর্ক বরাবরই অনুরাগীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র। আর এবার ছেলে বিহানকে নিয়ে তাঁদের প্রথম পারিবারিক মুহূর্ত যেন সেই ভালোবাসাকেই আরও গভীর করে তুলল।

পিআর/টিকে

মন্তব্য করুন