শেয়াবাজারে ৩০ মিনিটে লেনদেন ১৪২ কোটি টাকা
ছবি: সংগৃহীত
১১:২৩ এএম | ১৭ মে, ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে আজ রোববার (১৭ মে)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে বা সকাল ১০টা ৩০ মিনিটে ডিএসইতে ১৪২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৪ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ১৯ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি কমে আসে। আজ লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১২ দশমিক ৯১ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২৫৮ দশমিক ১৩ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক তিন দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৯ দশমিক ৩৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৮২ দশমিক ২০ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৬টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা মীর আকতার হোসেনের ৯ কোটি ২২ লাখ টাকা, সিভিওর চার কোটি ৮০ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের চার কোটি ৪১ লাখ টাকা, এনসিসি ব্যাংকের তিন কোটি ৮৯ লাখ টাকা, ফামা এইডের তিন কোটি ৮৬ লাখ টাকা, আইসিবির তিন কোটি ৬৫ লাখ টাকা, ডমিনেজ স্টিলের তিন কোটি ৫১ লাখ টাকা এবং আরডি ফুডের তিন কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
কেএন/টিকে