© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বান্ধবী দিশাই কী এখন মৌনীর জীবনসঙ্গী, ভাইরাল ছবি ঘিরে নতুন করে আলোচনায় অভিনেত্রী?

শেয়ার করুন:
বান্ধবী দিশাই কী এখন মৌনীর জীবনসঙ্গী,  ভাইরাল ছবি ঘিরে নতুন করে আলোচনায় অভিনেত্রী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৭ এএম | ১৭ মে, ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল একটি ছবি ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মৌনী রায় ও দিশা পাটানি। একটি পুরনো ছবিকে ঘিরে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে বিভ্রান্তি, যা ঘিরে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, দু’জনেই ইস্কনের মন্দিরের সিঁড়িতে বসে রয়েছেন। একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। একজনের পরনে শাড়ি, অন্যজন সালোয়ারে। ছবির সঙ্গে যুক্ত করা হয়েছে এমন একটি লেখা, যেখানে দাবি করা হয় মৌনী নাকি দিশাকে নিজের ‘জীবনসঙ্গী’ হিসেবে বেছে নিয়েছেন এবং একসঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন।



তবে অনুসন্ধানে জানা যাচ্ছে, এই দাবির কোনো সত্যতা নেই। ছবিটি আসলে ২০২৫ সালের পুরনো একটি মুহূর্ত, যখন মৌনী রায় ও দিশা পাটানি একসঙ্গে ইস্কনের মন্দিরে গিয়েছিলেন এবং সেখানেই কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। পরে সেই ছবির মূল ক্যাপশন সম্পাদনা করে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয়।

এই ভুয়া পোস্টকে ঘিরে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই না বুঝেই সেটিকে সত্য বলে ধরে নিচ্ছেন, যার ফলে বিষয়টি আরও জটিল আকার নিয়েছে।

অন্যদিকে, মৌনী রায় ও সূরজ নাম্বিয়ারের সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছে। যদিও তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে নতুন কিছু ঘোষণা করা হয়নি। দিশা পাটানির সঙ্গে মৌনীর ঘনিষ্ঠ বন্ধুত্ব নিয়েও অতীতে নানা ধরনের আলোচনা হয়েছে, তবে তার ভিত্তিতে যে সমস্ত গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই মনে করা হচ্ছে।

এ ধরনের এডিট করা ছবি ও ভুল তথ্যের কারণে বারবারই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মৌনী বা দিশা কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

পিআর/টিকে

মন্তব্য করুন