© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেভারিটিজম নিয়ে বিস্ফোরক মন্তব্য রাইমা সেনের

শেয়ার করুন:
ফেভারিটিজম নিয়ে বিস্ফোরক মন্তব্য রাইমা সেনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৯ এএম | ১৭ মে, ২০২৬
টলিউড ইন্ডাস্ট্রিতে সাম্প্রতিক বছরগুলোতে বদলে যাওয়া প্রবণতা, ছবির ব্যবসা কমে যাওয়া এবং নির্দিষ্ট কিছু মুখের মধ্যেই কাজ সীমাবদ্ধ হয়ে পড়ার অভিযোগ ঘিরে ফের আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে এবার ফেভারিটিজম বা পছন্দের গণ্ডির মধ্যে কাজ বণ্টনের প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী রাইমা সেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাইমা সেন ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা মত প্রকাশ করেন। তাঁর কথায়, একসময় ভালো ছবি ও শক্তিশালী পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ অনেক বেশি ছিল। কিন্তু গত কয়েক বছরে সেই চিত্র অনেকটাই বদলে গেছে।



অভিনেত্রীর মতে, আগে একটি ছবি সফল হলে পরবর্তী কাজের সুযোগ আরও সহজে পাওয়া যেত। তবে এখন সেই ধারাবাহিকতা অনেকটাই ভেঙে গেছে। তাঁর দাবি, বর্তমানে টলিউডে ছবি তৈরি ও কাজের সুযোগ কিছু নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে।

রাইমা আরও জানান, তিনি লক্ষ্য করেছেন কিছু পরিচালক ও প্রযোজকের মধ্যেই কাজের চক্র ঘুরছে। তাঁর ভাষায়, ইন্ডাস্ট্রিতে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে একটি নির্দিষ্ট গোষ্ঠী একে অপরকে নিয়েই ছবি তৈরি করছেন।

অভিনেত্রীর বক্তব্য, এই প্রবণতার ফলে বাংলা ছবির বিস্তার ও বৈচিত্র্য কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে বক্স অফিসেও। তাঁর মতে, আগে মুম্বাইতেও বাংলা ছবির প্রশংসা শোনা যেত, কিন্তু এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে।

তবে তিনি সরাসরি কাউকে দায়ী না করে ইঙ্গিত দেন যে ফেভারিটিজম বা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কাজ করার প্রবণতাই এই পরিস্থিতির অন্যতম কারণ হতে পারে।

অন্যদিকে কাজের দিক থেকেও ব্যস্ত রয়েছেন রাইমা সেন। শিগগিরই তাঁকে দেখা যাবে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ ছবিতে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন একাধিক জনপ্রিয় টলিউড তারকা। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবিটি ২৯ মে মুক্তি পেতে চলেছে।

পিআর/টিকে

মন্তব্য করুন