© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪০ এর পরই জীবন শুরু হয়: রাইমা সেন

শেয়ার করুন:
৪০ এর পরই জীবন শুরু হয়: রাইমা সেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৫ পিএম | ১৭ মে, ২০২৬
টলিউড ও ভারতীয় চলচ্চিত্র জগতের বর্তমান পরিবর্তন, কাজের ধরণ এবং ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মত প্রকাশ করলেন অভিনেত্রী রাইমা সেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের দীর্ঘ ক্যারিয়ার, ইন্ডাস্ট্রির বাস্তবতা এবং চল্লিশোর্ধ্ব জীবনের অনুভূতি নিয়ে স্পষ্ট বক্তব্য রাখেন।

নতুন ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে। এই ছবিতে বিশেষ এক চরিত্রে দেখা যাবে রাইমা সেনকে। দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে একাধিক বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করলেও এবারই প্রথম উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তাঁর কথায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে কাজ করার ইচ্ছে বহুদিনের ছিল, তাই স্ক্রিপ্ট দেখার আগেই তিনি রাজি হয়ে যান।

অভিনয় জীবনের পথচলা প্রসঙ্গে রাইমা জানান, তিনি কখনোই শুধু বড় ব্যানার বা পরিচিত গণ্ডির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। বরং যে ধরনের চরিত্রে নতুনত্ব পেয়েছেন, সেগুলোই বেছে নিয়েছেন। টাইপকাস্ট হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর, বিশেষ করে প্রথম ছবি ‘গডমাদার’-এর পর। তবে তিনি সবসময়ই ভিন্নধর্মী চরিত্রে কাজ করার চেষ্টা করেছেন।

পরিবারের পরিচয়ের কারণে অতিরিক্ত প্রত্যাশার চাপ নিয়েও কথা বলেন অভিনেত্রী। তাঁর মতে, শুরুতে মানুষের প্রত্যাশা বাস্তবের সঙ্গে মিলত না। তবে সময়ের সঙ্গে তিনি সেটিকে চাপ নয়, বরং আশীর্বাদ হিসেবে দেখতে শিখেছেন।

নিজের কাজের প্রস্তুতি প্রসঙ্গে রাইমা জানান, তিনি নিয়মিত ওয়ার্কশপে অংশ নেন, বই পড়েন এবং আন্তর্জাতিক মানের অভিনেতাদের আত্মজীবনী পড়েন। বর্তমানে তিনি অ্যান্টনি হপকিন্সের আত্মজীবনী পড়ছেন বলেও জানান। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি খুব সাধারণভাবে থাকতে পছন্দ করেন।



সবচেয়ে আলোচিত অংশ ছিল তাঁর চল্লিশোর্ধ্ব জীবন নিয়ে মন্তব্য। রাইমা সেন বলেন, চল্লিশের পরই তাঁর কাছে জীবন নতুনভাবে শুরু হয়েছে। তাঁর মতে, এখন তিনি অনেক বেশি স্বাধীন, পরিণত এবং মানসিকভাবে স্থিতিশীল। অতীতের তুলনায় এখন জীবন অনেক সহজ মনে হয় বলেও জানান তিনি।

টলিউড ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাইমা। তাঁর মতে, ভালো বাংলা ছবির সংখ্যা কমে যাচ্ছে এবং ইন্ডাস্ট্রির আগের গৌরব অনেকটাই হারিয়ে গেছে। এই অবস্থার পরিবর্তন প্রয়োজন বলে মত তাঁর।

পিআর/টিকে

মন্তব্য করুন