© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাস্তায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবগুলো জামায়াতের বি টিম: আনিস আলমগীর

শেয়ার করুন:
রাস্তায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবগুলো জামায়াতের বি টিম: আনিস আলমগীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৪ পিএম | ১৭ মে, ২০২৬
রাস্তায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবগুলো জামায়াতে ইসলামীর বি টিম বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর।

গতকাল শনিবার (১৬ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি।

আনিস আলমগীর বলেন, ‘বৃহত্তর রাজনৈতিক একটা দল নিষিদ্ধ হয়ে আছে, আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আর আরেকটা রাজনৈতিক দল বিরোধী দলে আছে এবং তাদের এ-টিম বি-টিম সি-টিম সব আছে। আর কোনো রাজনৈতিক দল নেই। জামায়াতের বি টিম যা আছে সবগুলো রাস্তায় রয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দল যেটা বিরোধী ভূমিকায় যেতে পারবে সেটা খুব জরুরি। জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক অভিযোগ তারাও যথাযথ বিরোধী দলের ভূমিকা পালন করেনি। কিন্তু অনেকগুলো ঐতিহাসিক ভূমিকা ছিল তাদের।’

সাংবাদিক আনিস আলমগীর বলেন, ‘বিরোধীদলে থাকা মানেই শুধু সরকারি দলের সঙ্গে ঝগড়া করবে তা না। জাতীয় পার্টি বেশি সহানুভূতি করতে গিয়ে তাদের নিজস্ব ক্ষতি হয়েছে।’

তিনি বলেন, ‘ইউনূসের শাসনে যে দুর্যোগের মধ্যে দিয়ে আপনারা যে দিন পার করেছেন, বর্তমানে একটা রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়েছে। আমার মনে হয় সরকারকে সহযোগিতার যেমন প্রয়োজন তেমনি আপনাদের রাজনৈতিক মতাদর্শ জনগণের কাছে পৌঁছে দেবেন সেই সংগ্রাম আপনাদের থাকতে হবে।’

এমআই/টিকে

মন্তব্য করুন