© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হামে মৃত্যুর অন্যতম কারণ পুষ্টির ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন:
হামে মৃত্যুর অন্যতম কারণ পুষ্টির ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৫ পিএম | ১৭ মে, ২০২৬
হামে আক্রান্ত শিশুদের মায়েদের বেশিরভাগ পুষ্টিহীনতায় ভুগছে এবং পুষ্টির ঘাটতি হামে মৃত্যুর অন্যতম কারণ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (১৭ মে) ড্যাব আয়োজিত হাম ও ডেঙ্গু বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামে আক্রান্ত শিশুদের মায়েদের বেশিরভাগ পুষ্টিহীনতায় ভুগছে। হামে মৃত্যুরও অন্যতম কারণ পুষ্টি ঘাটতি। পুষ্টিহীনতার কারণে শিশুরা হামের সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের সঠিকভাবে আইসোলেশন করতে না পারায় ছড়িয়েছে হাম। নানা সমস্যার কারণে হাম এবার স্বাস্থ্য ব্যবস্থাকে জর্জরিত করেছে।

তিনি বলেন, বিদেশে বসে ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছে সরকার। মহাখালী ক্যানসার হাসপাতাল এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে বলেও এসময় জানান স্বাস্থ্যমন্ত্রী।

আইকে/টিএ

মন্তব্য করুন