© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিনেমা ও টিভিতে ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ আর্থিক প্রণোদনার ঘোষণা সৌদি আরবের

শেয়ার করুন:
সিনেমা ও টিভিতে ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ আর্থিক প্রণোদনার ঘোষণা সৌদি আরবের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৪ পিএম | ১৭ মে, ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজকদের আকৃষ্ট করতে চলচ্চিত্র ও টিভি প্রযোজনায় আর্থিক প্রণোদনার হার বাড়িয়েছে সৌদিআরব। এতোদিন দেশটি সংস্কৃতি খাতে ৪০ শতাংশ আর্থিক প্রণোদনা দিলেও এখন থেকে সে হার বাড়িয়ে ৬০ শতাংশ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
সৌদি ফিল্ম কমিশন।

শুক্রবার (১৫ মে) কান চলচ্চিত্র উৎসবে সৌদি ফিল্ম কমিশন এ নতুন প্রণোদনা কার্যক্রম ঘোষণা করে। এ ঘোষণার মধ্য দিয়ে বৈশ্বিক চলচ্চিত্র প্রণোদনার মানচিত্রে এখন শীর্ষে অবস্থান করছে সৌদি আরব।

মার্কিন বিনোদনভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, কান উৎসবের মার্শে দু ফিল্ম সেশনে এ পরিকল্পনা উন্মোচন করেন কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন নাসের আল-কাহতানি।

সংবাদমাধ্যমে তিনি জানান, দেশীয় সংস্কৃতির বিকাশে শুধু ৬০ শতাংশ আর্থিক প্রণোদনাই দেয়া হবে না পাশাপাশি অর্থ ছাড়ের প্রক্রিয়া আগের চেয়ে আরও সহজ করা হবে।

নতুন ঘোষণা ছাড়াও সৌদি আরবে স্টেট-ব্যাকার্ড 'কালচারাল ডেভেলপমেন্ট ফান্ড'-এর সাথে অংশীদারিত্বে নতুন অর্থায়ন প্যাকেজ চালু করা হচ্ছে। পাশাপাশি নির্মাতাদের অর্থ প্রণোদনা নিরীক্ষণ ও বিতরণের ক্ষেত্রে আগের চেয়ে আরও বেশি স্বচ্ছতা থাকবে বলে জানানো হয়েছে।

তবে নতুন ঘোষণায় জাৃনানো হয়নি নির্মাণের মোট বাজেট এবং বার্ষিক ঊর্ধ্বসীমার পরিমাণ। সৌদি ফিল্ম কমিশন এ দুটি তথ্য প্রকাশ না করায় নতুন কার্যক্রমটি সত্যিকার অর্থে ঠিক কতটা কার্যকর হবে আগ্রহী প্রযোজকদের কাছে অনিশ্চিতই রয়ে গেছে।


এসএ/টিকে

মন্তব্য করুন