সুইডেনের সর্বোচ্চ সম্মান পেলেন নরেন্দ্র মোদী
ছবি: সংগৃহীত
০৩:৫৭ এএম | ১৮ মে, ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনসহ আরো অনেকের সঙ্গে সুইডেনের গোথেনবার্গ শহরে শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। গতকাল রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সম্মেলনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য ছিল দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করা।
বৈঠকের আগে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোথেনবার্গের বাইরে ল্যান্ডভেটার বিমানবন্দরে অবতরণ করেন।সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড তাঁকে লাল গালিচায় স্বাগত জানান। সুইডেনের প্রধানমন্ত্রী এক্সে লিখেছেন, ‘আমার বন্ধু, সুইডেনে আপনাকে আবারও উষ্ণ অভ্যর্থনা।
দুটি গণতন্ত্র, এক শক্তিশালী অংশীদারি। এরপর নরেন্দ্র মোদি ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। মোদিকে ‘রয়্যাল অর্ডার অব দ্য নর্থ স্টার’ প্রদান করা হয়। তা সুইডেনের উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয়ে থাকে।
মোদির এই সফরে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় আলোচনা, ইউরোপীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক, অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়াদি নিয়ে আলোচনা। ইইউ ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরআই/টিকে