© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনা কায়সারের দাফন সম্পন্ন

শেয়ার করুন:
গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনা কায়সারের দাফন সম্পন্ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৮ এএম | ১৮ মে, ২০২৬
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা হামিদের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় কারিনার নানা বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ৭টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে তার মরদেহ গজারিয়ায় নিয়ে আসা হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।



পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ এবং ই-এর কারণে তার লিভার কার্যত অচল হয়ে গিয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে তার লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে নিভে যায় তার প্রাণ প্রদীপ।

এমআর/টিএ  

মন্তব্য করুন