© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেবল প্রদীপ জ্বালালেই হয় না: পূজা চেরি

শেয়ার করুন:
কেবল প্রদীপ জ্বালালেই হয় না: পূজা চেরি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৯ পিএম | ০৯ নভেম্বর, ২০২৬
‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরি। শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে ওঠার পর একের পর এক সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তবে ক্যারিয়ারের শুরুতে যে ব্যস্ততা ও সাফল্য ছিল, সাম্প্রতিক সময়ে সেটা অনেকটাই কমে গেছে।

অনেকদিন হয় নতুন সিনেমার খবর নেই। আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী।



দীপাবলি ও কালীপূজা উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে অন্তরের পরিবর্তনের বার্তা দিয়েছেন পূজা। সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে পূজা লিখেছেন, ‘দীপাবলি কেবল প্রদীপ জ্বালানোর উৎসব নয়, নিজের অন্তরের অজ্ঞানতা, অহংকার ও অশুভ প্রবৃত্তিকে বিসর্জন দেওয়ার এক পবিত্র উপলব্ধি।’



পোস্টে মা কালীর মাহাত্ম্য তুলে ধরে এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘মা কালী সময়ের প্রতীক, শক্তির আধার এবং অশুভ বিনাশের চিরন্তন মহাশক্তি। তার আরাধনা মানে নিজের ভেতরের ভয়, দুর্বলতা ও অন্ধকারকে জয় করার সংকল্প।’

শুভেচ্ছাবার্তার শেষাংশে পূজা লিখেছেন, ‘প্রকৃত দীপাবলি প্রদীপে নয়, মানুষের অন্তরের পরিবর্তনে। শুভ দীপাবলি ও কালীপূজার প্রীতি ও শুভেচ্ছা।’

পূজার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাসুদ রানা’। এর আগে আফরান নিশোর বিপরীতে ‘দম’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলো ঘিরে ক্যারিয়ারের শুরুর দিকের মতো আলোচনা তৈরি হয়নি। ফলে নতুন কাজের অপেক্ষায় রয়েছেন তার ভক্ত-দর্শকেরা।

এসএ/


মন্তব্য করুন