© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভূমিকম্পে চীনে ধসে পড়ল ১৩ ভবন, প্রাণ গেল ২ জনের

শেয়ার করুন:
ভূমিকম্পে চীনে ধসে পড়ল ১৩ ভবন, প্রাণ গেল ২ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৯ এএম | ১৮ মে, ২০২৬
চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ-এর লিউনান জেলায় ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হনেছে। স্থানীয় সময় সোমবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে।

এ ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।

 রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, সোমবার ভোররাতে ১৩ ভবন ধসে পড়েছে। লিউঝৌ শহরের সাত হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রাখা রয়েছে এবং কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটার বিষয়ে সতর্ক করেছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা স্বামী-স্ত্রী। তাদের বয়স যথাক্রমে ৬৩ এবং ৫৩ বছর।

বাকি নিখোঁজ ব্যক্তিদের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

সিসিটিভি এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াও দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। রেললাইন ও অন্যান্য অবকাঠামোর অবস্থা পরিদর্শনের সময় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পরিবহন ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। যান চলাচলও চালু আছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন