কলমের সঙ্গে বিরোধ করে কেউ সফল হয়নি : গোলাম মাওলা রনি
ছবি: সংগৃহীত
১১:২৩ এএম | ১৮ মে, ২০২৬
সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, ‘সাংবাদিক ও সংবাদমাধ্যম নিয়ে ঐতিহাসিক প্রতিবেদনটি সবারই পড়া উচিত। বিশেষত প্রধানমন্ত্রীর।
কারণ কলমের সঙ্গে বিরোধ করে কেউ সফল হয়নি। দ্বিতীয়ত মহাকালের যারা মহিয়ান হয়েছেন তারা সবাই কলমের কালির সহযোগিতা পেয়েছেন।’
সোমবার (১৮ মে) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেশের একটি গণমাধ্যমের বিশেষ প্রতিবেদনের ছবি পোস্ট করে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক সুযোগ পেয়েছেন যখন সব সাংবাদিক একত্রে তার সাহায্য চাচ্ছেন, তা অতীতে কারো ভাগ্যে জোটেনি।’
গোলাম মাওলা রনি বলেন, ‘এটা অবহেলা করলে বুমেরাং হবে। ইউনূস সাহেবের উত্থান সাংবাদিকরা ঘটিয়েছিল। আবার তার পতনের প্রধান কারণও কিন্তু কলমযোদ্ধাদের অপমান!’
এমআই/টিকে