রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক অস্ত্রের মহড়া চালাল বেলারুশ
ছবি: সংগৃহীত
০৯:২১ পিএম | ১৮ মে, ২০২৬
রাশিয়ার সঙ্গে যৌথভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া চালিয়েছে বেলারুশ।
সোমবার (১৮ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, আধুনিক অস্ত্র ব্যবহারে সেনাবাহিনীর প্রস্তুতি বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সেনাসদস্যদের প্রশিক্ষণ জোরদার ও সামরিক সরঞ্জামের প্রস্তুতি যাচাইয়ের পাশাপাশি অপরিকল্পতি এলাকায় সেনা মোতায়েনের সক্ষমতা পরীক্ষা করাই এই মহড়ার মূল উদ্দেশ্য।
যৌথ এই মহড়ায় পারমাণবিক গোলাবারুদ পরিবহন ও তা ব্যবহারের প্রস্তুতির অনুশীলনও অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। তবে এই মহড়া কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয় এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে না বলে দাবি করেছে বেলারুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়া ও বেলারুশের জোটভিত্তিক রাষ্ট্র কাঠামোর আওতায় এটি একটি পরিকল্পিত প্রশিক্ষণ কার্যক্রম বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
সূত্র : আনাদোলু এজেন্সি
আইকে/টিএ