ভর্তুকিতে খাবার সরবরাহকারী ‘আম্মা ক্যান্টিন’ আধুুনিকায়নের নিদের্শ থালাপতির
ছবি: সংগৃহীত
০৯:২৭ পিএম | ১৮ মে, ২০২৬
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্যের গণকল্যাণমুখী খাদ্য বিতরণ ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে ‘আম্মা ক্যান্টিন’ সংস্কার ও আধুনিকীকরণের নির্দেশ দিয়েছেন। সোমবার (১৮ মে) সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার সময়ে রাজ্যজুড়ে চালু হয় এই ‘আম্মা ক্যান্টিনগুলি’।
২০১৩ সালের ২৪শে ফেব্রুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার জন্মদিনে এই ক্যান্টিনগুলি চালু করা হয়। তাঁর সমর্থক ও দলীয় কর্মীরা তাঁকে ভালোবেসে 'আম্মা' বলে ডাকতেন। ক্যান্টিনগুলি প্রথমে চেন্নাইতে খোলা হয়েছিল। পরে এগুলি বিভিন্ন ছোট শহর ও নগরে সম্প্রসারিত করা হয়।
জনসাধারণের জন্য ভর্তুকিযুক্ত খাবার সরবরাহকারী এই ক্যান্টিনগুলি সঙ্গে সঙ্গেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। খবর এনডিটিভি
২০২১ সালে এআইএডিএমকের প্রতিদ্বন্দ্বী দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ক্ষমতায় আসে। ডিএমকে সরকারও প্রকল্পটি চালু রাখে। পর্যায়ক্রমে আধা-শহুরে এলাকাগুলিতে আরো ২০০টি ক্যান্টিন চালু করে।
টিভিকে প্রধান বিজয়ও ঐতিহ্যটি বজায় রেখেছেন। সেই সঙ্গে ‘আম্মা ক্যান্টিন’গুলির পরিকাঠামো সংস্কার ও উন্নত করতে উদ্যোগ নিয়েছে। জনগণের জন্য সুস্বাদু ও মানসম্মত খাবার নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
‘আম্মা ক্যান্টিন’গুলোতে পরিবেশিত খাবারের মান ও স্বাদ সন্তোষজনক নয়—এই মর্মে মতামত মুখ্যমন্ত্রীর নজরে আসে। এরপরই তিনি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন এই নির্দেশনা দেয়।
এই সংস্কার প্রক্রিয়ার অধীনে সমগ্র তামিলনাড়ুর মোট ৬২০টি আম্মা ক্যান্টিন নতুন রূপ পাবে।
বৃহত্তর চেন্নাই কর্পোরেশনের অধীনে ৩৮৩টি এবং রাজ্যে অন্যান্য স্থানীয় সংস্থাগুলির তত্ত্বাবধানে ২৩৭টি আম্মা ক্যান্টিন রয়েছে।
এসএন