© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাধীনতা দিবসে আসছে যশের 'টক্সিক'

শেয়ার করুন:
স্বাধীনতা দিবসে আসছে যশের 'টক্সিক'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৬ এএম | ১৯ মে, ২০২৬
দক্ষিণী সুপারস্টার যশ-এর বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ঘিরে দর্শকদের আগ্রহ যেন দিন দিন আরও বাড়ছে। তবে সেই সঙ্গে বাড়ছে অপেক্ষাও। একাধিকবার পিছিয়ে গেল ছবিটির মুক্তির তারিখ।

প্রথমে ঠিক হয়েছিল চলতি বছরের মার্চ মাসে মুক্তি পাবে ছবিটি। পরে আন্তর্জাতিক পরিস্থিতি ও মধ্য এশিয়ার অস্থিরতার কারণে মুক্তি পিছিয়ে জুন মাসে নিয়ে যাওয়া হয়। কিন্তু নতুন খবর অনুযায়ী, জুনেও বড়পর্দায় আসছে না ‘টক্সিক’।



প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী স্বাধীনতা দিবসের সপ্তাহান্তেই মুক্তি পেতে পারে ছবিটি। আর এই সম্ভাবনাই এখন উত্তেজনা বাড়িয়ে দিয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।

কারণ একই সময়ে বড়পর্দায় আসতে চলেছে আরও দুটি বহুল আলোচিত ছবি। একদিকে থাকছেন সানি দেওল তাঁর ‘বাটওয়ারা ১৯৪৭’ নিয়ে, অন্যদিকে ইমরান হাশমি ফিরছেন ‘আওয়ারাপান ২’ নিয়ে। ফলে আগস্টের মাঝামাঝি সময় বক্স অফিসে জমে উঠতে চলেছে ত্রিমুখী লড়াই।

‘টক্সিক’ নিয়ে দর্শকদের প্রত্যাশা শুরু থেকেই তুঙ্গে। ছবির ঘোষণার পর থেকেই যশের নতুন লুক ও গল্পের ধরন নিয়ে তৈরি হয়েছে আলাদা কৌতূহল। ‘কেজিএফ’-এর বিপুল সাফল্যের পর এই ছবিকেও অভিনেতার কেরিয়ারের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে সানি দেওলের দেশভাগভিত্তিক গল্প এবং ইমরান হাশমির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তন সব মিলিয়ে স্বাধীনতা দিবসের ছুটিতে ভারতীয় বক্স অফিসে হতে চলেছে বড়সড় প্রতিযোগিতা।

এখন দেখার, শেষ পর্যন্ত ঘোষিত সময়েই মুক্তি পায় কি না ‘টক্সিক’। তবে দর্শকদের উত্তেজনা যে ইতিমধ্যেই চরমে পৌঁছেছে, তা স্পষ্ট।

পিআর/এসএন

মন্তব্য করুন