© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের, অতঃপর পুড়িয়ে হত্যা

শেয়ার করুন:
মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের, অতঃপর পুড়িয়ে হত্যা

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০১:২৪ পিএম | ১৯ মে, ২০২৬
কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের একজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা র‍্যাব-১১। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১ টায় র‍্যাব-১১, সিপিবি-২ নগরীর শাকতলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। 

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ কুমিল্লার সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু বলন, গত ১৩ মে সকালে বুড়িচং বাজারের একটি টিনশেড বাসায় এনামুল হক শিশিরের হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে ভোরে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেছিলেন। সেখানে জহিরকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়।

সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু জানান, নিহত শিশির ও আসামিরা দীর্ঘদিন ধরে একসাথে বসবাস করতেন। তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ধরণ তৈরি হয়েছিল। নিহত শিশির ও আসামিদের বিরুদ্ধে আগে থেকেই মাদকের মামলা ছিল। গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতেও র‍্যাবের অভিযান অব্যাহত ছিল।

মন্তব্য করুন