© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে নতুন করে হামলা থেকে মাত্র ১ ঘন্টা দূরে ছিলাম: ট্রাম্প

শেয়ার করুন:
ইরানে নতুন করে হামলা থেকে মাত্র ১ ঘন্টা দূরে ছিলাম: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৫ পিএম | ১৯ মে, ২০২৬
ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে দেশটিতে আবারও মার্কিন সামরিক হামলা চালানো লাগতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

ট্রাম্প দাবি করেন, ইরান এখন একটি চুক্তির জন্য তাদের কাছে আকুল অনুরোধ জানাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, সোমবার (১৮ মে) ইরানে তাদের একটি বড় হামলা শুরু করার কথা ছিল এবং তারা মূল আক্রমণ থেকে মাত্র এক ঘণ্টা দূরে ছিলেন। হামলার জন্য মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোতে মিসাইল লোড করাসহ অন্যান্য সমস্ত অস্ত্রও সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছিল। তবে আরব নেতাদের বিশেষ অনুরোধের কারণে শেষ মুহূর্তে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

এর আগে মঙ্গলবার (১৭ মে) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলায় তিনি আপাতত নির্ধারিত হামলাটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের শীর্ষ নেতাদের অনুরোধ ও আহ্বানের প্রেক্ষিতেই তিনি এই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলে পোস্টে নিশ্চিত করেন ট্রাম্প।

সূত্র: আলজাজিরা

আইকে/টিএ

মন্তব্য করুন