© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোরবানির হাটে গান বাজানো নিয়ে কী বললেন শায়খ আহমাদুল্লাহ?

শেয়ার করুন:
কোরবানির হাটে গান বাজানো নিয়ে কী বললেন শায়খ আহমাদুল্লাহ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৪ এএম | ২০ মে, ২০২৬
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ‘অনেক কোরবানির হাটে হাটসংক্রান্ত ঘোষণার ফাঁকে ফাঁকে মাইকে গান বাজানো হয়। একটি মৌলিক ইবাদতকে কেন্দ্র করে গড়ে ওঠা হাটে গান বাজানো এবং কোরবানির পশু কিনতে আসা মানুষদের জোরপূর্বক গান শুনতে বাধ্য করা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

মঙ্গলবার (১৯ মে) ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘অনেক কোরবানির হাটে হাটসংক্রান্ত ঘোষণার ফাঁকে ফাঁকে মাইকে গান বাজানো হয়। একটি মৌলিক ইবাদতকে কেন্দ্র করে গড়ে ওঠা হাটে গান বাজানো এবং কোরবানির পশু কিনতে আসা মানুষদের জোরপূর্বক গান শুনতে বাধ্য করা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটি এক প্রকার অনধিকার চর্চারও নামান্তর।

জিলহজের প্রথম দশকের অন্যতম ইবাদত তাকবির।

 জিলহজে তাকবিরের এতই গুরুত্ব যে অনেক সাহাবি মানুষদের শোনানোর উদ্দেশে বাজারে গিয়ে তাকবির বলতেন।

হাটের মাইকে গান না বাজিয়ে মধ্যম আওয়াজে থেমে থেমে তাকবির বাজালে একটি যুগান্তকারী উদ্যোগ হবে।
যার যার জায়গা থেকে হাট কর্তৃপক্ষের কাছে দাওয়াত পেশ করা দরকার।

তাহলে একটি হারিয়ে যাওয়া সুন্নাহ ও নেক আমলের ধারা চালুর জন্য চলমান সওয়াবের ভাগিদার হতে পারি আমরা।

ইউটি/টিএ

মন্তব্য করুন