© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসপাতালের বাইরে কেন ক্ষুব্ধ হলেন সালমান?

শেয়ার করুন:
হাসপাতালের বাইরে কেন ক্ষুব্ধ হলেন সালমান?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৯ পিএম | ২০ মে, ২০২৬
রেস্তোরাঁ হোক বা হাসপাতাল- পছন্দের তারকাকে ক্যামেরাবন্দি করতে কখনো পিছপা হন না ছবিশিকারিরা। তবে এবার সেই আচরণেই বিরক্তি প্রকাশ করলেন বলিউড অভিনেতা সালমান খান।
মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালের বাইরে অভিনেতাকে দেখেই ছবি তুলতে শুরু করেন কয়েকজন আলোকচিত্রী। আর তাতেই মেজাজ হারান ভাইজান।
হাসপাতালের বাইরে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বেশ বিরক্ত অবস্থায় ছবিশিকারিদের উদ্দেশ্যে সালমান বলছেন, ‘পাগল হয়ে গেছো?’

পরে নিজের ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টও করেন তিনি। সালমানের অভিযোগ, ব্যক্তিগত ও কঠিন মুহূর্তকেও ‘কনটেন্ট’ বানিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করা হচ্ছে, যা তার মতে অত্যন্ত অমানবিক।



বুধবার ভোররাতে দেওয়া পোস্টে অভিনেতা লেখেন, ‘আমি বরাবরই সংবাদমাধ্যমের পাশে দাঁড়িয়েছি এবং তাদের কাজকে সম্মান করেছি। সবসময় চেয়েছি তারা যেন নিজেদের কাজ শান্তিতে করতে পারেন।’ তবে মানুষের ব্যক্তিগত দুঃখ-কষ্টকে উপভোগ করে তা থেকে লাভবান হওয়ার প্রবণতা তাকে ব্যথিত করেছে বলেও জানান তিনি।

পোস্টে তিনি আরো লেখেন, ‘কারো জীবনের চেয়ে কি একটা ছবি বেশি গুরুত্বপূর্ণ?’ একই সঙ্গে কড়া বার্তাও দেন অভিনেতা।

সালমান লেখেন, ‘আমি ৬০ বছর বয়সে পৌঁছেছি ঠিকই। কিন্তু লড়াই করতে ভুলিনি। জেলে দিতে চাইলে দিতে পারেন।’ কাজের ক্ষেত্রে সবশেষ ‘সিকান্দার’ ছবিতে দেখা গেছে সালমানকে। তার আগামী ছবি ‘মাতৃভূমি’।

২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ছবিটি।

এসএ/এসএন

মন্তব্য করুন