পারশার বরের পরিচয় নিয়ে নেটিজেনদের জল্পনা, আলোচনায় আসাদ নূর
ছবি: সংগৃহীত
১১:১৯ পিএম | ০৮ নভেম্বর, ২০২৬
বিয়ের খবর জানালেও বরের পরিচয় গোপন রেখেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। ছবি প্রকাশ করলেও ঢেকে রেখেছেন স্বামীর মুখ। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ‘গোয়েন্দাগিরি’ শুরু নেটিজেনদের একাংশের।
ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য উপাত্ত মিলিয়ে তাদের দাবি ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট আসাদ নূরকে বিয়ে করেছেন পারশা।
পারশার সঙ্গে নাম জড়ানোর বিষয়টি চোখে পড়ছে আসাদ নূরের। বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি। তবে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “যার বিয়া তার খবর নাই ‘বাঙ্গু’দের ঘুম নাই।”
পোস্টের মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। পারশার বরের সঙ্গে আসাদ নূরের পাঞ্জাবির সাদৃশ্যের বিষয়টিও উঠে এসেছে। একজন জানতে চেয়েছেন বিষয়টি কাকতালীয় কি না।

আসাদ জবাবে লিখেছেন, ‘দোষ আড়ংয়ের পাঞ্জাবীর।’
এদিকে নেটিজেনদের গোয়েন্দাগিরি বেশ উপভোগ করছেন পারশা। তাই ঝেড়ে কাশেননি তিনি। বরং নেটিজেনদের ওপর-ই দায়িত্ব ছেড়ে দিয়েছেন বলে জানান। বলেন, ‘খেটে খাক’।
২৬ অক্টোবর আকদ সম্পন্ন হয়েছে পারশার। সম্প্রতি ছবি প্রকাশ করেন তিনি। তাতে কনের সাজে হাস্যোজ্জ্বল দেখা গেছে তাকে। তবে পাশে বরের সাজে যিনি দাঁড়িয়ে তার মুখ আবৃত। এরপর থেকেই গায়িকার স্বামীর পরিচয় উদ্ধারে মাঠে নেমে পড়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ।
একেএস/