© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৫ বছর পূর্তিতে জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিসের কনসার্ট

শেয়ার করুন:
২৫ বছর পূর্তিতে জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিসের কনসার্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৮ পিএম | ২০ মে, ২০২৬
গানের জগতে ২৫ বছরের দীর্ঘ পথচলা পূর্ণ করেছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস। এই মাইলফলক উদযাপন করতে বিশেষ কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি।

‘এত দিনের পরেও যে’ শিরোনামের এই একক কনসার্টে থাকছে নস্টালজিয়া, পুরনো গান এবং স্মৃতির ঝাঁপি।

আগামী ২২ মে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। আয়োজনে ব্যান্ডটির বর্তমান সদস্যদের পাশাপাশি পুরোনো সদস্যরাও মঞ্চে থাকবেন বলে জানা গেছে।



নেমেসিস সদস্যরা জানিয়েছেন, ২৫ বছরের এই সংগীতযাত্রা তাদের জন্য যেমন গর্বের, তেমনি শ্রোতাদের ভালোবাসাই তাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।

তাই এই কনসার্টে তারা গান ও গল্পের মাধ্যমে পুরো যাত্রাকে নতুন করে তুলে ধরবেন।

কনসার্টে পরিবেশনার ফাঁকে ফাঁকে গানগুলোর পেছনের গল্পও দর্শকদের সঙ্গে শেয়ার করবেন ব্যান্ড সদস্যরা। পাশাপাশি পুরোনো ও নতুন গানের সমন্বয়ে সাজানো হবে পুরো পরিবেশনা।

এ আয়োজনে অতিথি শিল্পীরাও গান পরিবেশন করবেন বলে জানা গেছে।

সব মিলিয়ে ‘এত দিনের পরেও যে’ কনসার্টটি দর্শকদের জন্য একটি স্মরণীয় সন্ধ্যা হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

উল্লেখ্য, ১৯৯৯ সালে কয়েকজন তরুণ সংগীতপ্রেমীর হাত ধরে শুরু হয় এই ব্যান্ডের যাত্রা, যা পরবর্তীতে ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে নেমেসিস নামে পরিচিতি পায়। ২০০৫ সালে তাদের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশের মাধ্যমে ব্যান্ডটি ব্যাপক পরিচিতি লাভ করে।

পরবর্তীতে ‘তৃতীয় যাত্রা’, ‘গণজোয়ার’ ও ‘ভিআইপি’সহ একাধিক জনপ্রিয় অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করে ব্যান্ড দলটি।

পিআর/টিএ

মন্তব্য করুন