‘স্টার ওয়ার্স’ ও ‘পাওয়ারপাফ গার্লস’-এর ভয়েস আর্টিস্ট টম কেইন আর নেই
ছবি: সংগৃহীত
০৬:১২ পিএম | ২০ মে, ২০২৬
কিংবদন্তি ভয়েস আর্টিস্ট টম কেইন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। সোমবার (১৮ মে) স্ট্রোকজনিত জটিলতায় মারা গেছেন তিনি।
টম কেইন ‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন চরিত্রে এবং কার্টুন নেটওয়ার্কের ‘দ্য পাওয়ারপাফ গার্লস’-এ প্রফেসর ইউটোনিয়ামের চরিত্রে কণ্ঠ দিয়েছেন।
কেইনের সহকর্মী জ্যাকারি ম্যাকগিনিস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
ম্যাকগিনিস বলেন, কেইন একজন “কিংবদন্তি শিল্পী” যার কাজ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের শৈশব ও কল্পনাকে রূপ দিয়েছে। “স্টার ওয়ার্সে তার অবিস্মরণীয় অভিনয় থেকে শুরু করে অসংখ্য অ্যানিমেটেড সিরিজ, তথ্যচিত্র এবং গেম পর্যন্ত, টম তার প্রতিটি চরিত্রে প্রজ্ঞা, শক্তি, হাস্যরস এবং আন্তরিকতা নিয়ে এসেছেন। তাঁর কণ্ঠ আমাদের জীবন, আমাদের স্মৃতি এবং আমাদের সাথে বয়ে বেড়ানো গল্পের অংশ হয়ে উঠেছে।”

“স্টার ওয়ার্স”-এর বাইরে, কেইন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত কার্টুন নেটওয়ার্কের “দ্য পাওয়ারপাফ গার্লস”-এ প্রফেসর ইউটোনিয়ামের চরিত্রে কণ্ঠ দেয়ার জন্য সবচেয়ে বেশি পরিচিত।
ইন্সটাগ্রাম পোস্টে কার্টুন নেটওয়ার্ক লিখেছে, “শান্তিতে থাকুন, প্রফেসর। ধন্যবাদ, টম কেইন, তিনটি নিখুঁত ছোট্ট মেয়ের বাবাকে আপনার কণ্ঠ দেয়ার জন্য এবং লক্ষ লক্ষ ভক্তের কাছে ‘দ্য ফোর্স’ পৌঁছে দেয়ার জন্য। আপনি আমাদের শৈশবের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবেন।”
পিআর/টিএ