© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবারও বাংলাসহ ৫০ ভাষায় প্রচার হবে হজের খুতবা

শেয়ার করুন:
এবারও বাংলাসহ ৫০ ভাষায় প্রচার হবে হজের খুতবা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৫ পিএম | ২০ মে, ২০২৬
এবারও বাংলাসহ ৫০ ভাষায় প্রচার হবে পবিত্র হজের খুতবা। বিশ্বের প্রায় সব প্রান্তের মানুষের কাছে হজ ও ইসলামের শান্তির বার্তা পৌঁছানোর লক্ষ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানিয়েছে, এ বছর আরাফাতের ময়দান থেকে হজের খুতবার অনুবাদ প্রচারিত হবে বিশ্বের ৫০টি ভাষায়। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধায়নে এটিই এখন পর্যন্ত হজের খুতবা অনুবাদের সবচেয়ে বড় প্রকল্প।

গুরুত্বপূর্ণ এ প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রীয় ও ধর্মীয় সহনশীলতা, সংযম ও শান্তির বার্তা তুলে ধরতে চায় সৌদি আরব। যাতে ইসলামের প্রকৃত চিত্র এবং এর উচ্চমূল্যবোধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

এবার হজের মূল খুতবা আরবিতে দেবেন মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। হজের খুতবা স্মার্ট ফোন, হারামাইন শরিফাইনের ওয়েবসাইট, মানারাতে হারামাইন প্লাটফর্মের মাধ্যমে শোনা যাবে।

২০১৮ সালে সর্বপ্রথম বিশ্বের পাঁচটি আন্তর্জাতিক ভাষায় হজের খুতবার অনুবাদ প্রচার করা হয়। পরের বছর ১০টি ও ২০২২ সালে ১৪টি ভাষায় হজের খুতবার অনুবাদ করা হয়। ২০২৩ সালে ২০টি ভাষায় করা হয়। আর ২০২৪ সালে তা বাড়িয়ে ৫০টি ভাষায় হজের খুতবা অনুবাদ করা হয।

সূত্র: আরব নিউজ, এসপিএ

আইকে/টিএ

মন্তব্য করুন